কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর আঞ্চলিক পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইসরাইল মিয়া, ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় আরো উৎসাহিত হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে হবিগঞ্জ জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

