মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসে বদলে যেতে শুরু করেছে প্রকৃতির চিত্র। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে অনুভূত হচ্ছে শীতের আমেজ।
বিজ্ঞাপন
বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির প্রভাব কেটে গেলে তাপমাত্রা আরো কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

