সাংবাদিক তুহিন হত্যা মামলায় দোষ স্বীকার এক আসামির জবানবন্দি

সাংবাদিক তুহিন হত্যা মামলায় দোষ স্বীকার এক আসামির জবানবন্দি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৩ এর বিচারক ওমর হায়দার এর আদালতে এ জবানবন্দি নেওয়া হয়।

বিজ্ঞাপন

এরআগে, দুইদিনের রিমান্ড শেষে ৭ আসামিকে আদালতে তোলা হয়। গাজীপুর মেট্রোপলিটন আদালতের ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, ৭ জন আসামির মধ্যে শাহাজালাল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

গত ৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চেরৗাস্তা এলাকায় হানিট্র্যাপ চক্রের কবরে পড়ে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই ঘটনায় বাসন থানার দুই মামলায় ৮ জন আসামি গ্রেফতার হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন