শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নরসিংদী

শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়ায় পায়ুপথে বাতাস দিয়ে রামিম নামে ৯ বছরের এক শিশু হত্যা মামলায় প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার আরশিনগর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। গোপনে অন্য স্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিমকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে মেশিন দিয়ে তার পায়ুপথে ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার ব্যক্তি । পরে শিশুটি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। শিশুটিকে হত্যার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান,  গ্রেপ্তারকৃত সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। 

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন