নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে লেখককে স্মরণ করছেন। রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর স্টাফরা লিচুতলার সমাধি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করেন। লেখকের দেখানো পথকেই সাহিত্য ও সংস্কৃতির দিশা মনে করেন এখানে স্মরণে আগত সবাই।

বিজ্ঞাপন

জন্মদিন উপলক্ষে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন শুক্রবার ভোরে তার সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তবে তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি।

দুপুরে নুহাশপল্লীর স্টাফ, লেখকের ভক্ত-অনুরাগী ও হিমু পরিবহনের সদস্যরা সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রার্থনা করেন। পরে হুমায়ূন আহমেদের ম্যুরালের পাশে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানান আগতরা।

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে। তার পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন