গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়িচাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে দমকা হওয়ায় বয়ে যায়। এ সময় মমতাজ বেগম ঢাকা-খুলনা মহাসড়ক থেকে পাতা কুড়ানোর সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

