৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় রেস্টুরেন্ট কর্মচারীকে পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় রেস্টুরেন্ট কর্মচারীকে পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।​ অভিযুক্ত মঞ্জু (৩৩) স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটিকে জাপটে ধরে। এ সময় শিশুটির মা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে পুলিশে সোপর্দ করেন।

​তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জু জানান, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। সকালে ডিউটি শেষে নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপপরিদর্শক মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো. সাব্বির হোসেন বলেন, ভিকটিমকে পুলিশ হেফাজতে নিয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন