টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ

স্পোর্টস রিপোর্টার

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক

গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার ভোরে পাথরবোঝাই ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফ্লাইওভার ও নিচ দিয়ে দুই লেনে দুটি ব্রিজ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহে যাওয়ার ব্রিজটি ভেঙে পড়ে। যানবাহন ও পথচারীদের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন