গোপালগঞ্জ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার রাতে উত্তর ভেন্নাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বৃষ্টি মন্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ী গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে বৃষ্টি মন্ডলকে সাড়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বৃষ্টি মন্ডল জানান, তিনি দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করে আসছিলেন।
বৃষ্টি মন্ডলের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

