ফরিদপুরে বিশ্ব যুব দিবসের র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে বিশ্ব যুব দিবসের র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়নের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে র‍্যালি এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‌, আজমীর হোসেন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিয়াজ, সোহেল রানা, আসিবুর রহমান সজল প্রমুখ। ‌

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। আজকে যারা যুবক আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দেবে। তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। বক্তারা ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ‌ বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন‌, বিগত দিনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে‌ বেকার যুবকরা স্বাবলম্বী ‌ হয়েছেন। তারা এখন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মইনুল আহসান নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে যুব সমাজের বেকার সমস্যা নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে তার এই কর্মতৎপরতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিজেদের ভালো উদ্যোক্তা হিসেবে তৈরি করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকার সমস্যা নিরসন করা সম্ভব।

অনুষ্ঠানে সফল‌ যুব সংগঠক‌ ও নারী উদ্যোক্তা সংগঠক ‌‌নির্বাচিত করে তিনজনকে ঋণের চেক প্রদান করা হয়‌।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন