গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ছাবিহা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে। সে খেলতে খেলতে রেললাইনের পাশে গেলে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

