বিয়ে বাড়িতে অ্যালকোহলের নামে মিথিলন পান করে দুইজন নিহত

বিয়ে বাড়িতে অ্যালকোহলের নামে মিথিলন পান করে দুইজন নিহত

গাজীপুরে একটি বিয়ে বাড়িতে উৎসবের মধ্যে অ্যালকোহলের নামে মিথিলন পান করে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ভোর চারটার সময় সজিব (২২) এবং বিকেল সাড়ে চারটার সময় রনি (২০) নামে ওই দুই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার

জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাকের ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। রনি মোস্তফা ইসলামের ছেলে এবং বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে পড়ালেখা করতেন।

স্থানীয়রা জানান, গত ১০ জুলাই রাতে বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহলের নামে মিথিলন পান করে। পর দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খায়। কিন্তু তাদের কোন উন্নতি না হলে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর চারটার সময় প্রথমে সজিব এবং সাড়ে চারটার সময় রনি মিয়া মারা যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি সজিব নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। পরে আন অফিশিয়ালি বিকেলে রনি মিয়া নামে আরও একজনের মৃত্যুর খবর পাই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন