গোপালগঞ্জে ট্রাকের চাপায় মৃদুল শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সামিউল মোল্লা নামে এক রিকশাচালক। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর থেকে একটি রিকশায় করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল। পথিমধ্যে ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ওই রিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে রিকশাযাত্রী মৃদুল শেখ নিহত ও রিকশাচালক সামিউল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত রিকশাচালক সামিউল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

