
গোপালগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার
গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা এলাকায় পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের তুলসী হাজরার স্ত্রী। সোমবার সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনে সবজিক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
















