গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা এলাকায় পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের তুলসী হাজরার স্ত্রী।
সোমবার সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনে সবজিক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বিজ্ঞাপন
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত করার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

