গোপালগঞ্জে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
ছবি: আমার দেশ

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সে গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের প্রসেনজিৎ বিশ্বাসের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৪।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতম বিশ্বাসকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গতকাল সোমবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

উল্লেখ্য, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী ৯৬৯ জন এবং গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন