গাজীপুরে বগিতে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরে বগিতে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলস্টেশনের পাশে ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও শ্রীপুর রেলস্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে জেনারেটর বগিতে হঠাৎ আগুন লেগে যায়।

এলাকাবাসী আগুন দেখতে পেয়ে ট্রেন থামানোর জন্য হাতুড়ি দিয়ে পিটিয়ে পিছনের জেনারেটর বগিটি খুলে ফেলে। এতে ট্রেন থেকে আগুন লাগা বগিটি আলাদা হয়ে যায়। এ কারণে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ট্রেনে আগুনের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে স্টেশন মাস্টার জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন