ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মহেশপুরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার রাতে নিয়মিত টহল পরিচালনাকালে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বরত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলা নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বরত এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপরে হাবিলদার মনিরুজ্জামান সিকদারের নেতৃত্বে এক ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তি হুগলি চব্বিশ পরগনা জেলার মগরা থানার মগরা সুকান্তপল্লি গ্রামের রুপেশ্বর রায়ের ছেলে সজল রায় (৩৯)। তাকে পাসপোর্ট আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন