কোনাবাড়িতে ভয়াবহ আগুন, পুড়েছে ৩টি বাড়ি

জেলা প্রতিনিধি, গাজীপুর

কোনাবাড়িতে ভয়াবহ আগুন, পুড়েছে ৩টি বাড়ি

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ির মাজার এলাকার এমএম গার্মেন্টসের বিপরীত পাশে টিনশেডের তিনটি বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মর্ডাণ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিস সূত্রে আগুনের সত্যতা নিশ্চিত করা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: