নরসিংদীর রায়পুরায় দোকানের ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট-সংলগ্ন ভাই ভাই স্টোর থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত রফিকুল ইসলাম মুন্সি (৪৫) ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। গতকাল রাত ১০টার পরও বাড়ি ফেরেননি। মুঠোফোনে পরপর কল করেও তাকে পাওয়া যাচ্ছিল না। দোকানের সামনে এসে দেখি শাটার নামানো। দোকানের ভেতরে রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে আছে।’
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

