গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন ।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার পর এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকটিতে করে মাটি বহন করা হতো। পরে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

