গাজীপুরের শ্রীপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে ছিদ্দিকিয়া নন্দন কানন বনে তিনদিন ব্যাপী ইসলামি বন সম্মেলন শুরু হয়েছে। এ বন সম্মেলন মানিকগঞ্জ দরবার শরীফের উদ্যোগে এবং শ্রীপুর ইসলামী বন সম্মেলন পরিচালনা কমিটির আয়োজনে করা হয়েছে।
বুধবার সকাল থেকে তিনদিন ব্যাপী বন সম্মেলনের প্রথম দিনে কানায় কানায় পূর্ণ ছিল। তিন দিনের সম্মেলনে দেশের বিভিন্ন জেলার পীরভক্ত নারী-পুরুষ অংশ নেয়।
শ্রীপুর ইসলামী বন সম্মেলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, প্রতি বছরের মতো (১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারী ২০২৫ইং বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ ইসলামী বন সম্মেলন শেষ হবে। আখেরী মোনাজত পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, দার্শনিক গবেষক পীরে কামেল মানিকগঞ্জ দরবার শরীফের প্রধান খলিফা হযরত মাওলানা মুফতি ড. মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী।
সম্মেলনে পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। ইসলামী বন সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ লোকের সমাগম ঘটেছে বলে আশা প্রকাশ করছেন শ্রীপুর ইসলামী বন সম্মেলন পরিচালনা কমিটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

