আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলিচাপায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলিচাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বৃদ্ধ মাছেম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাড়ির পরিদর্শক মো. মোমেনুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পারাপার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মতিউর রহমান মাছেম মোল্লাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...