গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতি (৩৫) ও জুনায়েদ (০২) নামে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে টঙ্গীর মরকুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহতরা হলেন-লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাতি ও তার শিশু ছেলে জুনায়েদ। তারা টঙ্গীর তিস্তার গেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত:নগর সুবর্ন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব লাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এসময় লাশ দুইটি খন্ড-বিখন্ড হয়ে যায়। খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। তবে এটি অসতর্কতাবশত দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।
এবিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রহিমা আক্তার জানান, খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

