গাজীপুরে বনলতা ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে বনলতা ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী

এলাকায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইন অবস্থান নেন। এরপর সকাল ১১টায় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখে। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ১৩ আগস্ট ও ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা রিট করায় স্থগিত করা হয়। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন