নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেতকা বাজার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মান, বিক্রয়মূল্যসহ সার্বিক বিষয় মনিটরিং করা হয়।

অভিযানকালে বেতকা বাজারের মেসার্স লিংকন এন্ড জনি ভ্যারাইটিজ স্টোরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি ধরা পড়ে। দোকানটিতে প্রতি সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।

পরে দোকানের মালিক বাবুল খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকারসংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন