সাটুরিয়ায় মহানবী হজরত মোহাম্মদের (সা.) আদর্শ নিয়ে আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

সাটুরিয়ায় মহানবী হজরত মোহাম্মদের (সা.) আদর্শ নিয়ে আলোচনা সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজরত মোহাম্মদ (সা.)-এর আদর্শ নিয়ে আলোচনা সভা সিরাতুন্নবী (সা.) সম্মেলন ও হামদ ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) রাতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান।

অনুষ্ঠানে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষে দোয়া করা হয়। পরে বিভিন্ন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সাটুরিয়া উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক এ অনুষ্ঠানের প্রশংসা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন