গাজীপুরের কালিয়াকৈরে পীরে কামেল মাওলানা শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরীর ৩৩তম উফাত দিবস আজ (২০ জুলাই)।
বিজ্ঞাপন
এ উপলক্ষে গাউসুল আজম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফে কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, আলোচনা, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় ভক্ত-আশেকানদের উদ্যোগে পৃথকভাবে মিলাদ, কিয়াম, আলোচনা, দোয়া ও তবারক বিতরণের কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরীর পিতা শায়েখ শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী ১৯৯৩ সালের ২০ জুলাই উফাত বরণ করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

