দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়া ও তীব্র ঝড়ো হাওয়ার প্রভাবে বন্ধ থাকার ২০ মিনিট পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।

বিজ্ঞাপন

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে তীব্র স্রোত ও বড় বড় বড় ঢেউ তৈরি হলে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে আসায় ৪টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তিনি আরও জানান ছোট বড় মিলে এ রুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...