চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ঢাকা বিভাগীও সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ওই বিএনপি নেতার বিরুদ্ধে গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৪৮) হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রকাশিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন