ভাঙ্গায় খাবার সংগ্রহে লোকালয়ে হনুমান

ভাঙ্গায় খাবার সংগ্রহে লোকালয়ে হনুমান

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকায় খাবার সংগ্রহে লোকালয়ে চলে এসেছে হনুমান। লোকালয়ে হনুমান দেখে ভয়ভীতির সৃষ্ট হয়েছে জনমনে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি ও বৃষ্টির কারণে খাবারের আভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে খাবারের সন্ধানে এসেছে। কারো কোনো ক্ষতি না করলেও বন্যপ্রাণি থেকে সাবধান ও সতর্কতার সঙ্গে নিরাপদে চলাচলের অভিমত সংশ্লিষ্ট মহলের।

বুধবার সকাল ৯টার দিকে মুনসুরাবাদ গ্রামে গিয়ে জানা গেছে, গত তিন দিন ধরে হনুমান লোকালয়ে মানুষের সামনে চলাচল করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাটসহ বিভিন্ন গাছে ঘুরে বেড়াচ্ছে তারা। কেউ খাবার দিলে এগিয়ে এসে খাবার নিয়ে দৌড়ে গাছের ওপরে চলে যায়।

ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন খায়রুল ইসলাম বলেন, বন্যপ্রাণিদের বিভিন্ন বসবাসস্থলের জায়গাগুলোর গাছপালা কেটে সেখানে জনবসতি গড়ে উঠছে। এমতাবস্থায় বন্যপ্রাণিরা নিরাপদ আশ্রয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, খাদ্যের অভাবেও বন্যপ্রাণিরা বেরিয়ে আসতে পারে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বন্যপ্রাণিরা যাতে মানুষের ক্ষতি করতে না পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন