ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল বাপ্পী পদত্যাগ করেছেন।

রোববার দুপুরে তিনি নিজের ফেসবুক আইডির মাধ্যমে এবং সংগঠনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে সৈয়দ আব্দুল বাপ্পী তার ওপর অর্পিত সকল দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন। তিনি সংগঠনের সঙ্গে কাজ করার সময়ের অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার অনুপস্থিতিতেও সংগঠন যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, বাপ্পীর সিদ্ধান্তকে তারা সম্মান করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...