শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিদুজ্জামান তড়িৎকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শিবালয় থানার ওসি এআরএম আল মামুন জানান, নাশকতার মামলায় তড়িৎকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, মোহাম্মদ মহিদুজ্জামান তড়িৎ এক সময় ঢাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন