পোশাকশ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা

পোশাকশ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা
বামে লাঠি হাতে বিএনপির নেতাকর্মীরা। ডানে বিজিবি সদস্যরা। ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৭টা থেকে লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শ্রমিকদের হটিয়ে রাজপথ দখলের চেষ্টা করছেন বিএনপির তারা ।

পুলিশ ও বিএনপির নেতারা উপজেলার চন্দ্রা থেকে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় শ্রমিকেরা সকাল থেকেই রাজপথে রয়েছেন। তাদের দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘আমরা শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করে যাচ্ছি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন