কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় ৭ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ৭ বছর বয়সী ওই শিশুকে চকলেট কিনে দেয়ার কথা বলে বাগানে নিয়ে যান বৃদ্ধ মহর আলী। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধকে আটক করে। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ এসে মহর আলীকে হেফাজতে নেন। অভিযুক্ত মহর আলী কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের বাসিন্দা।

কালিয়াকৈর থানার এস আই মনির জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন