আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোংলায় অনলাইন প্রতারণার দায়ে ছাত্রদলসহ ৩ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় অনলাইন প্রতারণার দায়ে ছাত্রদলসহ ৩ নেতা গ্রেপ্তার
ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর মামলায় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসাইনসহ (২৬) দুজনকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ১ মার্চ রাত পৌনে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে পোর্ট পৌরসভা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শামীম হোসাইন (২৬), পিতা আব্দুল সামাদ সরদার; রুবেল হাওলাদার (২৪), পিতা মৃত হারুনুর রশিদ; শাহাদাত গাজী (৩০), পিতা সলেমান গাজী। তারা সবাই পৌরসভার স্থানীয় বাসিন্দা।

বিজ্ঞাপন

আটককৃতদের মোবাইল ফোনে বিভিন্ন স্কামার অনলাইন প্রতারণার জুয়ার অ্যাপ ও প্ল্যাটফর্মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। স্কামার পরিচালনার সময় তারা ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করছিলেন।

ডিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম পরীক্ষা করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে ।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই নূর বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অনলাইন প্রতারকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন