চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা, আনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে অবস্থান নেয়।
এ সময় বাস থেকে এক ব্যক্তি ব্যাগ হাতে নামলে তাকে আটক করে। পরে ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একজনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্দ্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন ২০২১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
৯ জন সাক্ষীর মধ্য চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

