দাদার লাঠির আঘাতে দেড় মাস বয়সী নাতনির মৃত্যু

দাদার লাঠির আঘাতে দেড় মাস বয়সী নাতনির মৃত্যু

যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দাদার লাঠির আঘাতে দেড় মাস বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার রাত ১০টার পর চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মাহেরা আক্তার মিনতাহা। সে ওই গ্রামের মিরাজুল হকের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপাড়া গ্রামের শাহজাহান নামে এক ব্যক্তি প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার রাতেও তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহ হয়। একপর্যায়ে শাহজাহান রাগের মাথায় লাঠি হাতে স্ত্রীকে আঘাত করতে যান। কিন্তু আঘাতটি গিয়ে পড়ে তার দেড় মাস বয়সী নাতনির মাথায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাহজাহানকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শাহজাহান মূলত স্ত্রীকে আঘাত করতে গিয়েছিলেন। কিন্তু সেই আঘাত লাগে শিশুটির গায়ে। এতে সে মারা যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন