চৌগাছায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ ৫ জন আটক

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

চৌগাছায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ ৫ জন আটক

যশোরের চৌগাছায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের নুর ইসলামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন (৬২), নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা খাল পাড়ার শওকত আলীর ছেলে মাদক কারবারি ইসমাইল হোসেন (৫৮)। সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে মাদক কারবারি রোকন উদ্দিন (৩৮), হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের তোরাপ হোসেনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন (৫৭), ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুখু (২৭) ।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন