এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

পুলিশের হাতে আটক এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তির নেতা অয়ন রহমানক খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার রা‌তে এই দুইজন ছাত্র‌নেতাকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানি‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা ফ্যামিলি জোন না‌মের এক‌টি রেষ্টু‌রে‌ন্টে আসেন। নিরাপত্তার স্বার্থে তা‌কে এসময় হেফাজতে নেয় পু‌লিশ। কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়, একই সাথে যশোর থেকে গ্রেপ্তার যুবশক্তির অপর নেতা অয়নকেও আদালতে সোপর্দ করা হয়। তাকে কোনো ভাবেই গুম করা হয়নি দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে তোলা হয় এবং গ্রেপ্তার প্রক্রিয়ার সময় তার পিতা, মা ও বোনকে অবহিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে গুম করার যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয় দাবী করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানি‌য়ে‌ছেন, ডিবি পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন থেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...