দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সিয়াম নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি পুকুরে তার হাত থেকে ১০ টাকা একটি নোট পানিতে পড়ে যায়। তখন টাকাটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় সিয়াম। এরপর এলাকাবাসী পুকুর থেকে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, রোববার সকালে তার ছেলে সিয়াম বাড়ির পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও তিনি জানান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8c7c80-720x405.webp)