সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জাতীয়তা ও সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন