একাধিক মামলার আসামি জাহিদুল র‍্যাবের হাতে আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

একাধিক মামলার আসামি জাহিদুল র‍্যাবের হাতে আটক

বাগেরহাটের রামপাল উপজেলায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে খুলনা টোল প্লাজা থেকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । এসব মামলার মধ্যে মারামারি, চাঁদাবাজি, ঘের দখল, চুরি, দস্যুতা, নারী নির্যাতন, হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।

পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, জাহিদুলকে র‍্যাব খুলনা টোল প্লাজা এলাকা থেকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে। থানার কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জাহিদুল এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন