চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেহালা গড়চাপড়া গ্রামের স্কুলছাত্র মাহির তাজওয়াজ তাজ (১৫) নিহত হয়েছে। মাহির তাজওয়াজ তাজ জেহালা গড়চাপড়া গ্রামের ড্যাফোডিল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলীর ছেলে।

বিজ্ঞাপন

গতকাল বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল আক্কাস লেকভিউ পার্কে বন্ধুদের নিয়ে যাওয়ার পথে নবীনগরে (৯ মাইল) দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তাজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেয়ার পথে তাজের মৃত্যু হয়। আহত সাহেদসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, সরোজগঞ্জের নবীনগরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে

নেয়ার পরে তাজের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তাজের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন