জামায়াত প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে ভারত থেকে অপপ্রচার

জামায়াত প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে ভারত থেকে অপপ্রচার

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচারের অভিযোগ করেছেন খুলনা- ১ আসনে জামায়াতে প্রার্থী কৃষ্ণ নন্দী। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নদী বলেন, আমি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে কাজ শুরু করায় ভারতে অবস্থানরত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসু আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে।

তিনি অভিযোগ করেন, শিপন বসু একজন ব্লাকমেইলার ও আন্তজার্তিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।

তিনি আরো বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে কিছু স্বার্থান্বেষী শ্রেণির যোগসাজসে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য মিডিয়া ও স্যোসাল মিডিয়ায় মিথ্যাচারসহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে। তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে ঘোষণার মাধ্যমে স্পষ্ট ভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা অসম্প্রদায়িক দল। দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, উপজাতি কোন ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশের নাগরিক। আমাকে প্রার্থী করায় সারা বাংলাদেশে হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন, আমাকে খুলনা-১ আসনে মনোনয়ন দেওয়ার আগে সেখানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন দলের বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। তাকে পরিবর্তন করে আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার পরপরই মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ আমাকে সমর্থন করেন এবং আমরা একসঙ্গে নির্বাচনি প্রচারণার কাজ করছি। আমাদের ভেতর কোনো ভুল বোঝাবুঝি নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...