ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তে শ্রীনাথপুর ও পলিয়ানপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১০ বাংলাদেশিকে আটক করে। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
এদিকে, রোববার সীমান্তের মেদিনীপুর, নিমতলা ও রাজাপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হবে। এছাড়া আইনগত অন্যান্য প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

