আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে
বজ্রপাতে নিহত শান্ত। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে শান্ত (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের এক স্বজন জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ শান্তসহ কয়েকজন যুবক বাড়ির ছাঁদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক এই মুহূর্তে দুজনই বজ্রঘাতে আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন