আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়াইলে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত আটক

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত আটক

নড়াইলে ১০ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার দুপুরে নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদ (৪৮), চার সন্তানের জনক, তাকে এলাকাবাসী হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত আসাদ কিশোরীর ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে রাখে।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। গণপিটুনিতে আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন