নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার যোগানীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ যোগানীয় এলাকায় গোপালগঞ্জগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবোঝাই নসিমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই বৃদ্ধা ও মোটরসাইকেল চালকসহ ৭ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে বৃদ্ধা বিজয়া লক্ষ্মী ও মোটরসাইকেল চালক আল-আমিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। নিহত বিজয়া লক্ষ্মী যোগানী গ্রামের পঞ্চানন নন্দীর স্ত্রী এবং আল-আমিন একই এলাকার ফজলেল শেখের ছেলে। আইনানুগ প্রক্রিয়ার পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

