ঝিনাইদহ সীমান্তে মদ ফেনসিডিল উদ্ধার, আটক ১২

ঝিনাইদহ সীমান্তে মদ ফেনসিডিল উদ্ধার, আটক ১২

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ১৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার উদ্ধার করা হয়েছে। শুক্রবার ও গতকাল শনিবার দুপুরে এসব অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

শনিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন কুমিল্লাপাড়া, বাঘাডাংগা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

গত শুক্রবার রাতে বেনীপুর বিওপির সদস্যরা হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল ফেনসিডিল ও নতুনপাড়া বিওপির সদস্যরা নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা ১২ জন বাংলাদেশি নাগরিক আটক হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন